বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৮ এপ্রিল) উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়ার সঞ্চালনায় কার্যকরী কমিটির দায়িত্বশীলদের উপস্থিতিতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আয়েশা ম্যানশনের ৩ তলায় অবস্থিত অফিসে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠন পরিচালনা সংক্রান্ত বিষয় ও উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ এপ্রিল বিকেল ২ ঘটিকায় প্রেসক্লাব অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন ও বাস্থবায়ন করার সিদ্ধান্তঃ গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু ও সদস্য এস এ সাজু।

0 Comments