বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাংগঠনিক ভিত্তি মজবুত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিশ্বনাথ পৌরশহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সভা সম্পন্ন হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, এনসিপি জেলা কমিটির আহবায়ক মোঃ জুনেদ আহমদ, সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক এডভোকেট গোলাম আকবর, সুলেমান খান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জামাল খান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের অধিকার রক্ষা এবং স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে এনসিপি বদ্ধপরিকর। বিপুল সংখ্যক নেতাকর্মীর এই যোগদান প্রমাণ করে যে, সাধারণ মানুষ এনসিপির আদর্শের প্রতি আস্থাশীল।
বিশ্বনাথের বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী সংগঠন থেকে ৭০ জনেরও বেশি নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।
তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বেগবান করতে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হবে।

0 Comments