চেয়রাম্যান পদপ্রার্থী জামাল উদ্দিনকে ঘিরে আশার আলো।


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামাল উদ্দিনের সমর্থনে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে আয়োজিত এই সভাটি যেন বিশ্বনাথবাসীর প্রত্যাশা, উন্নয়নের স্বপ্ন এবং নেতৃত্বের প্রতি আস্থার এক অনন্য প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

গত ১৯শে এপ্রিল ২০২৬ ইং, রোজ রবিবার, ১২.০০ ঘটিকার সময় ওল্ডহ্যামের ওয়েস্টউড ইস্ট হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাজী জমির আলী। যৌথভাবে সভা পরিচালনা করেন বশির আহমদ ও আজিজুর রহমান রুমেল। 

সভায় বক্তারা তাদের বক্তব্যে বিশ্বনাথ উপজেলার দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরেন। তারা দৃঢ়ভাবে মত প্রকাশ করেন যে, গত ১৭ বছরে যেভাবে এ উপজেলাটি পিছিয়ে পড়েছে, তা থেকে উত্তরণের জন্য একটি যোগ্য, দক্ষ এবং দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাদের মতে, এই মুহূর্তে জামাল উদ্দিনই সেই নেতৃত্বের প্রতীক, যার মাধ্যমে বিশ্বনাথ নতুন করে এগিয়ে যেতে পারে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে জামাল উদ্দিনকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তাদের বক্তব্যে উঠে আসে প্রবাসীদের গভীর আবেগ, দায়বদ্ধতা এবং নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার।


নিজ বক্তব্যে জামাল উদ্দিন বিশ্বনাথবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচিত হলে তিনি বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করবেন। উন্নয়নের প্রতিটি ধাপে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।


এছাড়াও, প্রবাসীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে সবসময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জামাল উদ্দিন। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি, তাই তাদের সম্মান ও অধিকার রক্ষায় তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।


সব মিলিয়ে, ওল্ডহ্যামের এই মতবিনিময় সভা শুধু একটি রাজনৈতিক সমাবেশই নয~এটি ছিল বিশ্বনাথের ভবিষ্যৎ নিয়ে এক সুদূরপ্রসারী ভাবনার প্রতিফলন, যেখানে প্রবাস ও দেশের মেলবন্ধনে গড়ে উঠছে উন্নয়নের নতুন স্বপ্ন।


সভায় বক্তব্য রাখেন ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, মওদুদ আহমদ, আসকির বেগ, মিজানুর রহমান মিজান, কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, গোলাম মৌলা চৌধুরী নিক্সন, মহসিন চৌধুরী, আব্দুল তারেক মালিক, জাকি মোস্তফা, সেতু চৌধুরী, রাসেল চৌধুরী, শুকুর আলী মামুন, গিয়াস উদ্দিন, সেবুল মিয়া, শিউল চৌধুরী, শামীম খান, আফসর শামীম, তোতা মিয়া, আমিনুর রহমান, মুমিনুর রহমান, আব্দুল মান্নান, শামসু মিয়া সোহাগ হোসেন, নুরুল পাশা, তানভীর আহমদ সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত কমিউনিটির নেতৃবৃন্দ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।