বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দীপালী সংঘ-এর পক্ষ থেকে ‘দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’-এ প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার কেন্দ্র বরাদ্দ করায় সংশ্লিষ্ট সকল মহলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এক যৌথ বিবৃতিতে দীপালী সংঘের নেতৃবৃন্দ বলেন, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে পরীক্ষার কেন্দ্র স্থাপনের ফলে এই অঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার নিরসন হবে এবং তারা নিজ এলাকায় সুন্দর পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এই মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত উপজেলা প্রশাসন, শিক্ষা বোর্ড এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
একইসাথে নেতৃবৃন্দ এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আশানুরূপ সাফল্য কামনা করেছেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, দীপালী সংঘের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক হারিছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক বিভাংশু গুন বিভু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজল হোসেন মিনার।

0 Comments