বিশ্বনাথ প্রতিনিধিঃ


সিলেটের বিশ্বনাথ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ দুই নারীকে মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


গ্রেফতারকৃত ২ নারী হলেন উপজেলার দেওকলস ইউনিয়নের নয়া সৎপুর গ্রামের মতিন মিয়ার স্ত্রী শিপা বেগম (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫)।


বুধবার ১৫ এপ্রিল বিকেলে নয়া সৎপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা এবং প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিশ্বনাথ থানায় মামলা নং -১১ তাং ১৫/০৪/২৬ ইং।


এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।