বিশ্বনাথ প্রতিনিধিঃ


সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৫ এপ্রিল)  বিকেলে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার আয়শা ম্যামশন তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই পুনর্মিলনী সম্পন্ন হয়। 


রোজা পরবর্তী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়, সদস্যদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব ও সংগঠনে কার্যক্রম কে বেগবান করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এসময় সংগঠনে দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা কুশল বিনিময়, কোলাকুলি ও একে অন্যের খোঁজ খবর নেন। কুশল বিনিময় শেষে এক জরুরি আলোচনা সভায় মিলিত হন সবাই। পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এ সাজু কে উপস্থিত সবার সিদ্ধান্তে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া আগামী ২২ এপ্রিল উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্বনাথ বার্তার সাবেক সম্পাদক মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের ২য় মৃত্যু বার্ষিকতে দোয়া অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের সভায় অনুপস্থিত সদস্যগন সহ সকল সদস্যদের ২২ এপ্রিল দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান সভাপতি মোঃ শাহিন উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য মোঃ ছালেক উদ্দিন ও এস এ সাজু।