বিশ্বনাথ প্রতিনিধি:

দলীয় মনোনয়ন নিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে লড়তে চান সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে বিশ্বনাথ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপ দিতেই তিনি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চান।

কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা শাহ আমির উদ্দিন ছোট বেলা থেকেই সর্বস্তরের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার পাশাপাশি নিজ রাজনৈতিক দলের প্রয়োজনে সকল আন্দোলন সংগ্রামে ছিলেন সম্মুক সারির একজন যোদ্ধা হিসেবে। যে কারণে হতে একাধিক রাজনৈতিক মামলার আসামী। একাধিকবার থাকতে হয়েছে জেলে। আর দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত থাকায় দলের মধ্যে নিজের অবস্থানও অনেক শক্তিশালী করে গড়ে তুলেছেন।

বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহ স্কুল বিষয়ক সম্পাদক ও সিনিয়র সদস্য শাহ আমির উদ্দিন রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে নিরবে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনা-বন্যা’সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় মানুষকে ‘ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে’ সহযোগীতার হাত বাড়িয়ে দিতে কখনই পিছু হটেন নি যুবনেতা শাহ আমির উদ্দিন।

বিশ্বনাথ কলেজ ডিগ্রি বাস্তবায়ন পরিষদের নির্বাচিত সভাপতি শাহ আমির উদ্দিন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে দিতে ছোট বেলা থেকেই নানান পদক্ষেপ গ্রহন করে ও অন্যান্যদেরকে সহযোগীতা করে আসল কাজটুকু বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিশ্বনাথ পৌর শহরের দক্ষিণ মসুলা (জানাইয়া) গ্রামের মরহুম শাহ রইছ আলী সাহেবের কনিষ্ঠ পুত্র হচ্ছেন এলাকার তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী শাহ আমির উদ্দিন।