বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে ‘বি.এফ.সি স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি পার্টি সেন্টারে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে চারজন প্রবাসীকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

বি.এফ.সি স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর সভাপতি ওয়াসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইয়ুব আলীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম আহমেদ ও স্বাগত বক্তব্য রাখেন বি.এফ.সি স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর সহ সভাপতি আরকুম আলী এবং শেষে মোনাজাত করেন আলোচিত সুর বিশ্বনাথের পরিচালক মুক্তার হোসেন।

সংবর্ধিত প্রবাসীরা হলেন- বি.এফ.সি স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমী যুক্তরাজ্য শাখার সদস্য মাসুদ আহমেদ, আল-আমিন, শুভাকাঙ্খী জাহাঙ্গীর মিয়া, জে এ রহিম জুবের। এসময় অনুষ্ঠানে বি.এফ.সি স্পোটিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর দেশ-বিদেশে থাকা কমিটির নেতৃবৃন্দ’সহ ক্রীড়া প্রেমী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।