বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের ছালিয়া হতে চৈতন নগর ভায়া লামাটুকের বাজার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে সিলেট ০২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা আনুষ্ঠানিক ভাবে এই রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনের পূর্বে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৈতননগর গ্রামের আব্দুল মালিক হুশিয়ার আলীর বাড়িতে রাস্তার কাজের উদ্বোধন ও এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তাহসিনা রুশদির লুনা। এসময় ছালিয়া লামাটুকের বাজার রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করে তিনি তার বক্তব্যে বলেন, বিশ্বনাথ ওসমানী নগরবাসী আমাকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগ করে দেওয়ায় আমি সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। পর্যায়ক্রমে ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নে আমি কাজ করছি। বিশ্বনাথের উন্নয়নে আমি কাজ শুরু করেছি, আপনারা অবশ্যই এর সুফল ভোগ করবেন ইনশাআল্লাহ।
বিএনপি নেতা সিরাজুল ইসলাম ইমরুল ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহির মিছবার যৌথ সঞ্চালনায় দৌলতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খাঁন, উপজেলা বিএনপি নেতা হাজী আব্দুল খালিক, দশঘর ইউনিয়ন যুবদল নেতা আব্দুল হামিদ ও ছাত্রদল নেতা হুসাইন আহমদ ইমলাক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, নিখোঁজ এম ইলিয়াস আলী একান্ত সহচর ময়নুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খাঁন সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা ছালিয়া হতে চৈতন নগর ভায়া লামাটুকের বাজার রাস্তা পাকাকরণ কাজের নামফলকের পর্দা উন্মোচন করেন।

0 Comments