বিশ্বনাথ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, উন্নয়নের তালিকা এমন ভাবে তৈরী করতে হবে, যাতে তা বাস্তবায়িত হলে সত্যিকার অর্থে মানুষের উপকার হয়। এমপি-মন্ত্রী কিংবা উপদেষ্টাদের খুশি করার জন্য কোন তালিকা তৈরী করা যাবে না। সেই দিন শেষ, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন এক বাংলাদেশের পথচলা শুরু হয়েছে। টেন্ডারের ক্ষেত্রে যোগ্য ঠিকাদারদেরকে প্রাধান্য দিতে হবে, এতে উন্নয়ন কাজ সঠিক হবে।
তিনি শুক্রবার (২০ মার্চ) সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র উদ্যোগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় বরাদ্ধপ্রাপ্ত ‘ঢেউটিন ও ত্রাণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হচ্ছে জনগণের সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে সকল এমপি-মন্ত্রী ও উপদেষ্টাগণ মাঠে সক্রিয় আছেন। তাই উন্নয়নের জন্য আপনারা তাদেরকে খোঁজতে হবে না, আমরাই আপনাদের কাছে ছুঠে আসব। আপনারা শুধু আমাদের পাশে থেকে সহযোগীতা করে যাবেন। উন্নয়ন হবেই, হবে।
বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ‘ঢেউটিন ও ত্রাণ বিতরণ’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।
অনুষ্ঠানে এসময় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ মেম্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাশ, উপজেলা যুবদল নেতা রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান শিপলু প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 Comments