বিশ্বনাথ প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ এরশাদ আলী(দফাদার)এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


৩০মার্চ (সোমবার) দুপুরে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আরশ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা জসিম উদ্দিনের পরিচালনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি জামাল মিয়া,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী জায়েদ আহমদ ও তরুণ সংগঠক আব্দুল ওয়াদুদ।


এ সময় উপস্থিত ছিলেন,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন,অলংকারি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ  মুস্তফা দফাদার,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মনোয়ারা বেগম মুন্নি,মঈনুল ইসলামসহ ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।


এ সময় অতিথি ও সহকর্মীবৃন্দ আবেগ আপ্লুত হয়ে এরশাদ আলীর বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন ও সবসময় তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।


অনুষ্ঠানে এরশাদ আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


উল্লেখ্য, মোঃএরশাদ আলী দীর্ঘ ৩৫ বছর ধরে খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছিলেন।তার গ্রামের বাড়ি একই ইউনিয়নের রহিমপুর গ্রামে।


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য জাবেদ আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী  ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসকার আলী।