বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:


মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন এর নেতৃত্বে সংগঠনের সাংবাদিকরা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মরণে এই পুষ্পস্তবক অর্পণ করেন।


যথাযত মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশে ও প্রবাসে বিভিন্ন কর্মসূচির আয়োজনে ১৯৭১ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। আজ এ উপলক্ষ সিলেটের বিশ্বনাথ উপজেলাধীন বৃহত্তর মিডিয়া কর্মীদের সংগঠন "বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব" বিশ্বনাথ কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসে তাৎপর্য উদযাপন করে।


শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাতীয় দৈনিক সংগ্রাম ও সাপ্তাহিক আমাদের সিলেট প্রতিনিধি সাংবাদিক শাহিন উদ্দীন, দৈনিক মানবকন্ঠ ও জৈন্তাবার্তা পত্রিকা প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, আলোর দিগন্ত পত্রিকার প্রতিনিধি সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব,  স্বাধীন বাংলা পত্রিকা প্রতিনিধি- দপ্তর সম্পাদক কবি এস.পি.সেবু, দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি - যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, অগ্নিশিখা প্রতিনিধি ও ক্লাবের সদস্য ছালেক উদ্দীন প্রমুখ।


পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ "বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স" কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্টানে যোগদান করেন।