বিশ্বনাথ প্রতিনিধি :
বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর ১ মাস পার হয়েছে আজ শনিবার।
দীর্ঘ এ সময় ধরে পরিবার থেকে শুরু করে বিএনপির নেতা-কর্মীরা ইলিয়াস আলীর ফেরার আশায় রয়েছেন। তবে এখনো তাঁর সন্ধান মেলেনি।
সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে শনিবার (১৭ মে) বাদ আসর বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে গুম নামক অপরাজনীতির শিকার ০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।
একই সাথে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি হাজী ফয়জুর রহমান, নাজিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, আয়না মিয়া, আব্দুল আহাদ, নানু মিয়া, শাহ জাহান, পৌর কৃষকদল আহবায়ক নূর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রমিক দল নেতা আব্দুল শহিদ, শানুর আলী, আজিজুর রহমান কনা, হেলাল উদ্দিন, পৌর ছাত্রদলের আল আমিন, জুনেদ আহমদ, আকরাম আহমদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলী, আব্দুল ওয়াহিদ, আব্দুল করিম, সেবুল মিয়া, এনাম উদ্দিন, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী উলফত মিয়া, সিরাজুল ইসলাম, মশাহিদ আলী, মোস্তফা, আব্দুল হাকিম প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফিজ মাওলানা খাইরুল ইসলাম।

0 Comments