বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে দেওকলশ ইউনিয়ন কমিটি (আংশিক) আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে। এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয় ।  

সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে মানুষের ব্যাপক সাড়া ও আগ্রহের ধারাবাহিকতায় বিশ্বনাথ উপজেলার ইউনিয়নগুলোতে কমিটি গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতিপূর্বে  দশঘর ইউনিয়ন এবং সম্প্রতি ১নং লামাকাজি ইউনিয়নের কমিটি সফলভাবে গঠন সম্পন্ন হয়েছে। বাকি ৫টি ইউনিয়নেও অতি দ্রুততম সময়ের মধ্যে কমিটি প্রদান করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানা গিয়েছে।

গত কাল মঙ্গলবার এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা এনসিপি-র আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। টেলিফোনে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিশ্বনাথে এনসিপির সাংগঠনিক ভীত শক্তিশালী করতে উপজেলা নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা এনসিপি-র সদস্য সচিব ইব্রাহিম মিয়ার নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও সক্রিয় অবদানের কথা উল্লেখ করে তিনি এই অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।  

অনুমোদিত দেওকলস ইউনিয়ন কমিটিতে জুবায়ের আহমেদ কে আহ্বায়ক, নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন বিশ্বনাথ উপজেলা এনসিপি-র আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব ইব্রাহিম মিয়া।  

উপজেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ স্থানীয় পর্যায়ে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।