বিশ্বনাথ প্রতিনিধি: 

ফ্রান্স প্রবাসী জামায়াত নেতা, সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা নিবাসী জনাব লুৎফুর রহমান লিজাদের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।


এক শোকবার্তায় শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, সেক্রেটারি মতিউর রহমান এবং বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমানসহ উভয় শাখার দায়িত্বশীলবৃন্দ।


শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। প্রিয়জন হারানোর এই শোক ও বেদনা সহ্য করার শক্তি মহান আল্লাহ তাআলা শোকসন্তপ্ত পরিবারকে দান করুন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।


উল্লেখ্য, লুৎফুর রহমান লিজাদের মমতাময়ী মা গত ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। পরদিন ১৬ অক্টোবর, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মহান আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সবাইকে সবরে জামিল ধারণ করার তাওফিক দান করুন, আমিন।