নিজস্ব প্রতিবেদক : গ্রামবাসী ও প্রবাসীদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে আলোকিত (স্ট্রিট লাইট স্থাপন) করা হয়ে ছিলো সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শাহজিরগাঁও গ্রামকে। প্রায় সাড়ে ৯ লাখ টাকা ব্যয়ে ৭৪টি স্ট্রিট লাইট স্থাপনের পর দীর্ঘদিন এর বিল পরিশোধও করে আসেন শাহজিরগাঁও গ্রামবাসী। এবার শাহজিরগাঁও গ্রামবাসীর সেই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিশ্বনাথ পৌরসভা। ২০২৬ সালের অক্টোবর মাস থেকে স্ট্রিট লাইটের বিদ্যুৎ বিল পৌরসভা নিজেদের তহবিল থেকে পরিশোধ করে আলোকিত রাখবে শাহজিরগাঁও গ্রামকে।
বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে সাড়া দিয়েই দুটি মিটার স্থাপন করে পৌরসভা কর্তৃপক্ষ শাহজিরগাঁও গ্রামে থাকা স্ট্রিট লাইটের বিদ্যুৎ বিল পরিশোধের দায়িত্ব গ্রহন করে। এজন্যই শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিহাব বিন আমিন বিদ্যুতিক সুইচ অন করার মাধ্যমে ওই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌরসভার সহকারী প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, উপ-সহকারী প্রকৌশলী আশিষ কুমার লৌহ তালুকদার, শাহজিরগাঁও গ্রামের মুরব্বী হাজী আব্দুল মতলিব, মাওলানা আব্দুল কালাম, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাইদুল ইসলাম, শাহজিরগাঁও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্ঠা কয়েছ আহমদ, সভাপতি কামরুজ্জামান, সহ সভাপতি জামান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর উদ্দিন, ক্রীড়া সম্পাদক সুমন আহমদ, সংগঠক রাহিম, সুমন, মাসুদ, মিহাদ, ফয়ছল, আবির, ইব্রাহিম প্রমুখ নেতৃবৃন্দ।

0 Comments