বিশ্বনাথ প্রতিনিধি : 

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 


শনিবার (১০ অক্টোবর) অফিশিয়াল প্যাডে উপজেলা কমিটির আহবায়ক মোঃ নুরুল আমিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব ইব্রাহিম মিয়া স্বাক্ষরিত ও ইসমাইল হাসান মুবিনের সুপারিশের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। 


তিন (০৩) মাসের জন্য বা পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। 


কমিটিতে যারা রয়েছেন - আহবায়ক নাজমুল সাকিব, সদস্য সচিব তানভির আহমদ, যুগ্ম সদস্য সচিব আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সদস্য বুরহান উদ্দিন, আব্দুল কুদ্দুস, মোঃ জসিম উদ্দিন, নাজিম উদ্দীন, মারজান, সুজন আহমদ, আলী আহমদ, আব্দুল মুমিন, সাজু আহমদ, আনোয়ার আলী, মুস্তাকিম আহমদ, সাব্বির উদ্দিন, এমরান আহমদ, সুন্দর মিয়া, মাসুক মিয়া, সুমিন আহমদ, আব্দুর রহমান।