নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত প্রবাসীদের অর্থায়নে পরিচালিত "বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে'র সদস্যপদ লাভ করছেন সমাজসেবক বশির আলী।
বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় বৃত্তি এবং আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসা এই সংগঠনে সদস্যপদ লাভ করে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ.কে সংগঠনের সাথে সম্পৃক্ত হলেন, টেংরা মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্কের প্রতিষ্ঠাতা, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের দাতা সদস্য সমাজসেবক আলহাজ্ব বশির আলী।
বশির আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে বাংলাদেশের অসহায়, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি নতুন করে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য আনোয়ার হোসেন ও ছালেক উদ্দিন তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

0 Comments