বিশ্বনাথ প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের বিশ্বনাথে দফায় দফায় মাইকিং করে সংগঠিত দু’পক্ষের সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যান’সহ উভয় পক্ষে প্রায় ৩০ জন ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়নের ভূরকি গ্রামের বাসিন্দা কবির হোসেন ধলা মিয়া এবং একই ইউনিয়নের ইসবপুর গ্রামের বাসিন্দা হাজী সফির আলী গংদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনাটি সংগঠিত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘন্টাব্যাপী চলমান সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন বিশ্বনাথ থানা পুলিশ। সংঘর্ষে লামাকাজী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া’সহ উভয় পক্ষের আহত হওয়া ৩০ জনের মধ্যে গূরুত্বর আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ভূরকি ও ইসবপুর গ্রামবাসীর সংঘর্ষে কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান গংদের পক্ষের আহতরা হলেন- কবির হোসেন ধলা মিয়া, মাসুক মিয়া, কবির মিয়া, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, মিজানুর রহমান, জাকির আহমদ এবং হাজী সফির আলী গংদের পক্ষের আহতরা হলেন- হাজী সফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জসিম হোসেন, সাইদি উদ্দিন, আলিম উদ্দিন। এছাড়াও উভয় পক্ষের আহত হওয়া আরোও অনেকের নাম জানা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে ভূরকি গ্রামের কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান ও ইশবপুর গ্রামের হাজী সফির আলীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই রোববার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দফায় দফায় মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী এ সংর্ঘষে ইউপি চেয়ারম্যান’সহ উভয় পক্ষে প্রায় ৩০ জন ব্যক্তি আহত হয়েছেন।
সংর্ঘষের সত্যতা ও পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন অব্যাহত থাকার স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেছেন, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। আর বর্তমানে এলাকার পরিস্থিতিও শান্ত রয়েছে। এঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

0 Comments