বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে নব-প্রতিষ্ঠিত ‘খাজাঞ্চী মডেল কলেজ’র নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সম্পন্ন হয়েছে। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রেল স্টেশন সংলগ্ন প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘নবীন বরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে ও সংগঠক ফয়সাল আহমদ সোবাহদারের পরিচালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার আল-আজম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আব্দুল আহাদ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, সমাজ সেবক আশিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন তামজির হোসাইন, ইসলামী সংগীত পরিবেশন করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন মাষ্টার আলীম উদ্দিন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 Comments