নিজস্ব প্রতিবেদক : 


সিলেটের বিশ্বনাথে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠনের লক্ষ্যে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এক দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ পৌরস্থ পুরান বাজারে এভারগ্রীণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


​‘সমবায় ব্যবস্থাপনা’ ছিল এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু। এতে প্রধান প্রশিক্ষক ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত। তিনি দক্ষ সমবায়ী গড়ে তোলা এবং সফলভাবে সমবায় সমিতি পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।


এছাড়াও আলোচনায় অংশ নেন সিলেট জেলা সমবায় পরিদর্শক অভিজিৎ দাস চৌধুরী, বিশ্বনাথ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।


প্রশিক্ষণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক শেখ হাসান মাহমুদ রিপন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ফুলরানী ভট্টাচার্য, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দিগন্তের কাগজ বিশ্বনাথ প্রতিনিধি এস এ সাজু এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ। 


প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সমবায়ীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।