বিশ্বনাথ প্রতিনিধি:
প্রখ্যাত মার্ক্সবাদী তাত্ত্বিক, লেখক ও প্রগতিশীল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কমরেড বদরুদ্দীন উমর-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'বাংলাদেশ লেখক শিবির, সিলেট জেলা শাখা'-এর উদ্যোগে গতকাল ০৭-০৯-২০২৬ইং রোজ সমবার আয়োজিত এই সভায় মূল বিষয় ছিল "বদরুদ্দীন উমরের জীবন ও কর্ম"।
সংগঠনের সভাপতি খালেদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কমরেড বদরুদ্দীন উমরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ। আলোচনায় অংশ নেন প্রবীণ রাজনীতিক নুরুল হুদা সালেহ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সংগঠক শিরিন মিয়া, বাঙলাদেশ লেখক শিবিরের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রাহমান ও প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম (মহসিন)।
এসময় বক্তারা বলেন, কমরেড উমর ছিলেন, শ্রমিক ও মেহনতি জনগণের মুক্তি সংগ্রামের আপসহীন নেতা। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে নিজের পুরোটা জীবন মুক্তির সংগ্রামে নিয়োজিত রাখা যায়। কমরেড উমরের জীবন এবং এদেশের জনগণের মুক্তির সংগ্রাম অবিচ্ছেদ্য।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা কমরেড বদরুদ্দীন উমরের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, তাঁর তাত্ত্বিক অবদান এবং প্রগতিশীল সাহিত্য ও রাজনৈতিক দর্শনের ওপর আলোকপাত করেন।
উক্ত সভায় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, প্রগতিশীল লেখক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁর আদর্শকে ধারণ করে আগামী দিনে মেহনতি মানুষের মুক্তির লড়াইকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

0 Comments