বিশ্বনাথ প্রতিনিধিঃ
আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা। মসজিদের পাশে নির্মাণ হচ্ছে হিফজ খানা। যেখানে এতিম ও দরিদ্র কোমলমতি শিশুরা বিনা বেতনে পবিত্র কুরআন শরীফ হিফজ ও ইসলামি মৌলিক পড়ালেখার সুযোগ পাবেন। ছাত্র ছাত্রীদের সম্পুর্ন ফ্রী পড়াশোনার দায়িত্ব কাঁধে নিবেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিবার। মাদ্রাসার নামকরণ করা হয়েছে 'জামেয়াতুল রওজা আল-জান্নাত"। ইতিমধ্যে মসজিদ নির্মাণের কাজ সম্পন্নের শেষ পর্যায়ে। গ্রামবাসী সহ সকল ধর্মপ্রাণ মুসল্লীরা আগামী সপ্তাহ থেকে পাঞ্জেগানা নামাজ পড়ার সুযোগ পাবেন। যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ পৌরসভার জানাইয়া-মশুলা (মোল্লার গাঁও) গ্রামের সমাজসেবক, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ইউকে'র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ আলহাজ্ব আলম মিয়ার পারিবারিক উদ্যোগে নির্মিত হচ্ছে এই ধর্মীয় প্রতিষ্ঠান গুলো।
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আলম মিয়ার পারিবারিক ভুমিতে নির্মিত "রওজা আল-জান্নাত মসজিদের ফ্লোর ঢালাইয়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
কাজের অগ্রগতি ও দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রবাসী আলম মিয়া বর্তমানে দেশের নিজ বাড়ীতে অবস্থান করছেন। পাড়া প্রতিবেশীর নামাজের সুবিধার্থে এবং যুক্তরাজ্যের নিজ আবাসস্থলে ফেরার পূর্বে নিজেদের প্রতিষ্ঠিত মসজিদে নামাজ আদায়ের উদ্বোধন করে যাবেন বলে জানান আলম মিয়া। আজ নিজ হাতে তিনি মসজিদের ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় পাড়া প্রতিবেশী ও এলাকাবাসীর জন্য মসজিদে নামাজ পড়া, এবাদত বন্দেগি করা ও মাদ্রাসায় গরিব এতিম বাচ্চাদের জন্য ফ্রী হিফজ পড়ার পরিবেশ উম্মুক্ত থাকবে এমনটি জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি এলাকাবাসী ও প্রতিবেশীদের সহযোগিতা, হিংসা নিন্দা ত্যাগ করে আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান বাস্তবায়নে সঠিক পরামর্শ দিয়ে পাশে থাকার আহবান জানান।
ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল কাইয়ুম, মসজিদ নির্মাণ কমিটির প্রতিনিধি মাওলানা সাইদ আহমদ, গ্রামের মুরব্বিগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 Comments