বিশ্বনাথ প্রতিনিধিঃ


প্রবাসীদের অর্থায়নে পরিচালিত সমাজসেবামূলক সংগঠন বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে ।


বৃহস্পতিবার (২৭ আগস্ট)  দুপুরে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমি উচ্চ বিদ্যালয়ে (পিএমসি) এই সংবর্ধনার আয়োজন করা হয়।


২০২৬ সনের সদ্য স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী একাধিক ছাত্র ছাত্রীদের আনুষ্ঠানিক এই সংবর্ধনায় ক্রেস্ট, ডাইরি ও কলম উপহার দিয়ে সংবর্ধিত করেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ।


স্কুলের সহকারী শিক্ষক জুলফিকার আলীর পরিচালনায় অনুষ্ঠানে সোনাপুর চ্যারিটি গ্রুপের সামাজিক কার্যক্রম ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শামীম মিয়া। এসময় তিনি বলেন, সম্পূর্ণ প্রবাসীদের অর্থায়নে দীর্ঘদিন ধরে উপজেলার লামাকাজী ইউনিয়নে সোনাপুর চ্যারিটি গ্রুপ সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।তারা বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া মেধাবী দরিদ্র  শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে বই,খাতা, কলম, নগদ অর্থ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে আসছে। ইউনিয়নের দরিদ্র ছাত্র ছাত্রীরা লেখা পড়া থেকে অর্থের অভাবে যাতে ঝরে পড়ে না যায় এবং তারা যাতে উচ্চতর শিক্ষা অর্জন করে এলাকায় একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, এলাকার উন্নয়ন ও সুনাম বৃদ্ধি যেন করে সেই লক্ষে প্রতিটি বছর কয়েক লক্ষ টাকা তারা ব্যায় করছে। গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমানের এই পরিশ্রম, অর্থ ব্যয়, এলাকার উন্নয়নে অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কার্যক্রম আরো বেগবান হওয়ার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।


এসময় আরো বক্তব্য রাখেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষিক নিশিকান্ত, দেলোয়ার হোসেন, চ্যারিটি গ্রুপের স্বেচ্ছাসেবক মাওলানা ফারুক আহমদ, এখলাছুর রহমান, তারেকুল ইসলাম ও মিজানুর রহমান। 


এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আতাউর রহমান, নাসরিন খাতুন, সুহেল মিয়া,জাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, নজরুল ইসলাম ও ফাহমিদা আক্তার ইভা, সাংবাদিক আক্তার হোসেন সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।