বিশ্বনাথ প্রতিনিধি:


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেস্টা এবং ওসমানীনগর উপজেলা তথা সিলেটের কৃতিসন্তান হুমায়ুন কবির সম্প্রতি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় সিলেটের বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (২৩ আগস্ট) বাদ যোহর ও বাদ আছর বিশ্বনাথে থাকা হুমায়ুন কবির বলয়ের পৃথক দুটি গ্রুপের উদ্যোগে ওই পৃথক মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ সভা এবং আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।


রোববার বাদ যোহর পৌরসভার পুরাণ বাজার এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একটি গ্রুপের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয় পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত আনন্দ সভাস্থলে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বিএনপি নেতা ইকবাল আহমেদ, তখলিছ আলী, আব্দুল হান্নান প্রমুখ।