বিশ্বনাথ প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সিলেটের বিশ্বনাথে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিশ্বনাথের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। পরে তাঁর সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা হুমায়ুন কবিরকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
হুমায়ুন কবির সিলেটের ওসমানীনগর উপজেলার সন্তান। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে সিলেটজুড়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। আনন্দ মিছিলটি বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপর এক পথসভায় মিলিত হয়।
অনুষ্ঠিত পথসভায় বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও মো রুমেল আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনির মিয়া, রফিকুল আলম ইকবাল, জয়নাল মিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলীম আলী, যুবনেতা জাহাঙ্গীর আলম, আফতাব আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লাকী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, আব্দুস সামাদ জামাল, আব্দুল আহাদ, তারেক মিয়া, আরশ আলী, আফছর মিয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, উপজেলা সেচ্ছাসেবক দলে নেতা সাজ্জাদ আলী শিপলু,শাফি আহমদ, রাজিব সহ প্রমূখ।
অন্যদিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার নেতৃত্বে লামাকাজীতে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। এবং মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহন করে।

0 Comments