বিশ্বনাথ প্রতিনিধি:


গত ২৪ জুলাই শুক্রবার  বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের মোঃ জমির উদ্দিন ও মোছাং আছমা খাতুনের পুত্র যুক্তরাজ্যের রীতি অনুযায়ী পিতা - মাতাকে সাথে নিয়েই ইউনির্ভারসিটি অব লিডস থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রী গ্রহণ করেন।


বাংলাদেশী বংশদ্ভূোত বিশ্বনাথী বাবা- মায়ের সন্তান ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের এ সাফল্যে  স্বদেশে আত্মীয় স্বজন ও ব্রার্ডফোড বাংলা কমিউনিটিতে বইছে আনন্দের বন্যা। ইসমাইল হোসেন সিরাজ উদ্দিনের এমন সফলতা অর্জনে আবেগ আপ্লূত তাঁর পরিবার। আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে পিতা মোঃ জমির উদ্দিন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মিষ্টিমুখ করানোর জন্য বাহক মারফতে মিষ্টি পাঠান। সাংবাদিকরা মিষ্টিমুখ করে মোঃ জমির উদ্দিনের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মিষ্টিমুখে অংশ নেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া, সহসাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, সদস্য ছালেক উদ্দিন ও এস এ সাজু।