বিশ্বনাথ প্রতিনিধি:


বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের প্রবীণ মুরব্বি ও ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব হাজীর আব্বাছ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুরে তিনি ইন্তেকাল করেন। মরহুমের  জানাজার নামাজ আজ রাত ১০টায় তার নিজ বাড়িতে  অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

হাজী আব্বাছ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য জনাবা তাহসিনা রুশদীর লুনা। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও পৃথক শোকবার্তায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া মরহুমের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। তারা আল্লাহর কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।