বিশ্বনাথ প্রতিনিধি:


বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খালপার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের দেখতে আজ শুক্রবার  ২৪শে জুলাই ২০২৬ইং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।


জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ কালপার গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মোট ২৩ জন আহত হন। এ খবর পেয়ে মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।


এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাজাঞ্চী ইউনিয়ন আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন সাদী, খাজাঞ্চী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি খালেদ আহমেদ মাসুম, জামায়াত নেতা সুমন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


হাসপাতালে আহত ও তাদের স্বজনদের উদ্দেশে মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, “আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল আহতকে দ্রুত পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করেন।” তিনি উভয় পক্ষকে ধৈর্য ধারণ, সংযম প্রদর্শন এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাসও দেন।


পরে নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উভয় পক্ষের বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আলোচনার মাধ্যমে সকল বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।