বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ'কের উদ্যোগে, বিশ্বনাথ লালটেক আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর ২০২৬ইং এর স্কুলের উপস্থিতির মধ্যে পুরুস্কার বিতরণ সম্পন্ন করেছে বিশ্বনাথের প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ'কে।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর যে, সব ছাত্র / ছাত্রী ২০২৬ ইংরেজী ক্লাশে উপস্থিতির সংখ্যা বেশি ছিল তাদেরকে পুরুস্কৃত করেছে প্রবাসী অলংকারী ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ'কে।
এ উপলক্ষে একটি অনুষ্ঠান ৬ই মে রোজ বুধবার দুপুরে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সিলেট জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী মতিউর রহমানের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগি প্রফেসর ডাঃ সামছুল ইসলাম।
এতে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের বাংলাদেশের অন্যতম সমন্বয়ক এমদাদুল হক তুহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালটেক হামিদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, সহকারী শিক্ষক আজম আলী, প্রবাসী আছকর আলী লিটন প্রমুখ।
বক্তারা বলেন, যারা উক্ত ট্রাস্ট গঠন করেছেন তারা অত্র এলাকারই অধিবাসী। প্রবাস থেকেও জন্মভূমির মানুষের জন্য দায়িত্ব নিয়ে সুদূর প্রবাস থেকে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। আর এটাই স্বদেশ প্রেম।

0 Comments