বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রূপ মিয়ার ওপর হামলা ও অর্থ ছিনতাইয়ের প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে|

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়| 

পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সভাপতি ও নুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল মিয়া পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির উপদেষ্ঠা হাজী উলফত আলী, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী শিপলু, সমাজ কল্যাণ সম্পাদক ইকবাল হোসেন, কমিশনার আমির আলী, সুহেব মিয়া, মানিক মিয়া, আব্দুল মুতলিব, কদ্দুছ মিয়া, ব্যবসায়ী ফখরুল ইসলাম, রাজু, মুক্তার আলী, ইছবর আলী, মতিন মিয়া, কয়েছ আলী, আফসর খান, লালন মিয়া, মতছির আলী প্রমুখ ব্যবসায়ীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ|

সভায় বক্তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান| তারা বলেন, শান্ত বিশ্বনাথে প্রকাশ্যে রাতের আঁধারে ব্যবসায়ীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক| দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান| অন্যথায় ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন|

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে জগন্নাথপুর রোডস্থ নিজ বাড়িতে যাওয়ার পথে বাড়ির সামনেই ছিনতাইকারীদের কবলে পড়েন আব্দুর রূপ মিয়া| ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং তার সাথে থাকা নগদ ২ লক্ষ ৭৮ হাজার টাকা ছিনিয়ে নেয়| ছিনতাইকারীদের এলোপাথাড়ি আঘাতে তার কোমরের একটি হাড় ভেঙে যায়| বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন| আহত আব্দুর রূপ মিয়া বিশ্বনাথ পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও যুক্তরাজ্য প্রবাসী এ কে রাজুর পিতা|