বিশ্বনাথ প্রতিনিধি:
হঠাৎ করেই সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের এমপি ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। বুধবার (২৫ মার্চ) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা নিয়ে রোগীদের আলাপ-আলোচনা করেন ও তাদের খোঁজ-খবর নেন। এমপি লুনা এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপরিস্কার দেখে দুঃখ প্রকাশ করেন এবং এর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করতে বলেন।
এমপি লুনা এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশনা দিয়ে বলেন, মনে রাখবেন সঠিক স্বাস্থ্যসেবা পাওয়া হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আর দীর্ঘদিন ধরে আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম-দূর্নীতির র কথা শুনে আসছি। তাই এখন থেকে যদি সরকারি ঔষুধ বাইরে বিক্রি বা স্বাস্থ্যসেবা প্রদানে গাফিলতির কোনো অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদান করে হিসেবে গড়ে তুলতে হলে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। রোগীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে।
এসময় এমপি লুনা সরকারের উন্নয়ন কার্যক্রম ধরে বলেন, সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছিয়ে দিতে নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগ সফল করতে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি চাই বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হোক। কারণ আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই এখানে আমার অনেক দায়বন্ধতা রয়েছে। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায়ই আসেন। তাই এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়, এমনকি দালাল বা অপ্রয়োজনীয় ব্যক্তির উৎপাত এখানে চলবে না। শৃংখলা বজায় রেখে মানুষকে সঠিক স্বাস্থ্যসেবা প্রদান সুনিশ্চিত করতে সবাইকে সর্বদা শতর্ক থাকতে হবে।
স্থানীয় এমপি তাহসিনা রুশদীর লুনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা আজাদ নূর, কাওছার আহমদ তুলাই, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামসুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, যুবদল নেতা বাবুল মিয়া, আফিজ আলী মেম্বার, আশিক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নূরুজ্জামান, যুগ্ম আহবায়ক তসলিম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, ছাত্রদল নেতা তাজুল ইসলাম, মুনায়েম খান, জাকির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

0 Comments