বিশ্বনাথ প্রতিনিধি:
সুধীজনদের সম্মানে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আখতার ফারুকের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহেদুর রহমানের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হক, সাবেক সভাপতি আব্দুল মতিন, পৌর জামায়াতে ইসলামীর নায়বে আমীর আব্দুস সোবহান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মুকসিত আক্তার, বায়তুল মাল সম্পাদক আশিকুর রহমান, লামাকাজী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ প্রমুখ।
সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান ও শেষে দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আখতার ফারুক।
উক্ত ইফতার মাহফিলে বিশিষ্ট সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবসহ বিভিন্ন শ্রেণী-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।

0 Comments