বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেট-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা বলেছেন, প্রবাসীরা সব সময় দেশ ও জাতির কল্যানে কাজ করেন। নিজের কর্ষ্টাজিত অর্থ দিয়ে মানুষের সেবা করতে অগ্রনী ভূমিকা পালন করেন। বিভিন্ন দূর্যোগের মধ্যে সবসময় এই প্রবাসীরা এগিয়ে আসেন।
তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে বিএনপি নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। সকলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমানের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংদেশ অনেক এগিয়ে যাবে। সমাজে অবহেলিত-বঞ্চিত ও গরিব জনসাধারণ পাবেন তাদের প্রাপ্য অধিকার। উন্নয়নের এই যাত্রায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত সিলেট-২ আসনবাসীও বঞ্চিত হবেন না। জনাতার নেতা এম ইলিয়াস আলী সাহেবের অসমাপ্ত কাজ সম্পূর্ন করার জন্য সবাইকে আমার পাশে চাই।
বৃস্পতিবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রামাদ্বান ফুড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে উপজেলার ২ শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার রামাদ্বান ফুড বিতরণ করা হয়।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের সভাপতি হোসাইন আহমদ প্রভেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল রেজা ও সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন ইমনের যৌথ পরিচালনায় রামাদ্বান ফুড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাশাসক ও নিবার্হী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি, সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ লৎফুর রহমান, জেলা বিএনপির নেতা ময়নুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, সাংস্কতিক বিয়ক সম্পাদক আসাদ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের উপদেষ্টা আব্দুল মান্নান রিপন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র সভাপতি আহমদ আল জাকি এবং শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য জামিল আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক নুর উদ্দিন সামী। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 Comments