বিশ্বনাথ সিলেট প্রতিনিধি : 

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর বলেছেন, মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইকারীদের কোনো দল নেই। সমাজের শান্তি বিনষ্টকারী এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্বনাথ পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের নির্দেশনাও দেন তিনি। 
সোমবার বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি তাহসিনা রুশদীর বলেন, বিশ্বনাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।  যানজট নিরসনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, অচিরেই বিশ্বনাথে যানজট নিরসনের লক্ষে স্থানীয় বাসিয়া সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন ব্রিজ নির্মিত হলে পৌর শহরের যানজট মুক্ত হবে। বিশ্বনাথ পৌর শহরকে যানজটমুক্ত ও সুশৃঙ্খল নগরীতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।