বিশ্বনাথ প্রতিনিধি : 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। মজিদ আমপল্লী এন্ড এগ্রো পার্কের পরিচালক ও সুরমা সোসাইটির সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী মোঃ বশির মিয়ার পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়।


​বুধবার (১৮ মার্চ) দুপুরে পৌর শহরের নতুন বাজারের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের হাতে এই ঈদ উপহার তুলে দেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, দপ্তর সম্পাদক এসপি সেবু, সদস্য ছালেক উদ্দিন, এস.এ. সাজু।


অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দূর প্রবাসে থেকেও মোঃ বশির মিয়া সবসময় এলাকার মানুষের কথা ভাবেন। বিশেষ করে সমাজের দর্পণ হিসেবে পরিচিত সাংবাদিকদের সম্মানে তাঁর এই সৌজন্যতা প্রশংসনীয়।