বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথের সমাজসেবী সংগঠন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর অলংকারী ইউনিয়নের দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

১৭মার্চ (মঙ্গলবার) অলংকারী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.শাহিন উদ্দিনের পরিচালনায় ও প্রাইম ব্যাংক কর্মকর্তা তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে  আয়োজিত নগদ অর্থ  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা.শামসুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিলেট জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এড.খালেদ হোসেন,অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান,ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন।


এ সময় উপস্থিত ছিলেন,সিলেট জেলা বারের আইনজীবি এড.রফিকুল হক জুনেদ,সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার মঈন উদ্দিন,লাইসিয়াম স্কুলের সভাপতি মখলিছ মিয়া,রামপুর জামে মসজিদের মোতাওয়াল্লি বদরুল আলম,ইউনিয়নের ১নং ওয়ার্ড আল ইসলাহ'র সভাপতি তুহিন আহমদ ও প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা ট্রাস্টের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।


এ বছর ট্রাস্টের পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত মো.শাহিন উদ্দিন,রাসেল আহমদ,ওলিউর রহমান,মুহিন আহমদ,ছাদ উদ্দিন ও রাসেল আহমদের সহযোগিতায় ৪লক্ষ১০হাজার টাকা বিতরণ করা হয়েছে।


উল্লেখ ট্রাস্ট এক যুগেরও বেশি সময়  ধরে সমাজসেবায় অবদানের জন্য দেশ ও প্রবাসে প্রসংশা কুড়াচ্ছে।


 ওলিউর রহমানের পবিত্র কোরআন অনুষ্ঠানের তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসেল আহমদ।