বিশ্বনাথ প্রতিনিধি : 

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চেয়ারম্যান রেস্টুরেন্টের পরিচালক মোঃ ফজলু মিয়ার উদ্যোগে বিশ্বনাথে কর্মরত সাংবাদিক ও সুধীজনের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ নতুন বাজারস্থ চেয়ারম্যান রেস্টুরেন্টে মাহফিলের আয়োজন করা হয়।


ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলু মিয়া। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পবিত্র রমজানে সবার সাথে ইফতারের এই মুহূর্তটি ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। এছাড়া বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, অলংকারী ইউপি সদস্য বশির মিয়া।


ইফতার মাহফিলে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক এসপি সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম, সদস্য ছালেক উদ্দিন ও এস.এ. সাজু সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


​সবশেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের পরিচালক মাওলানা মুখতার হোসেন।