বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের ওসমানী নগরের দয়ামীর ইউনিয়নের  আহমদ নগর গ্রামের আলহাজ্ব মরহুম ইছাব উল্লাহ সুনু মিয়া, মৃত রহিমুন নেছা, মরহুম মনু মিয়া ও সায়েস্তারুন নেছার পরিবার বর্গের পক্ষ থেকে পবিত্র মাহে রামজান উপলক্ষে ৭নং ওয়ার্ডের একশত বিশজন গরীব- অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

৯ই ফেব্রুয়ারি,সোমবার বিকেলে আহমদ নগর গ্রামের মৃত মনু মিয়ার বাড়িতে পরিবারবর্গের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আ:শহীদ,আলা উদ্দিন,মশাইদ আলী,আনোয়ার হোসাইন,ইতালী প্রবাসী শাহনুর মিয়া ও বাংলাদেশ অবস্থানরত তারুণ মিয়া ও হারুন মিয়ার অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ২৫ কেজি করে চাল,৫কেজি পিয়াজ,৫কেজি আলু,২লিটার তেল,২কেজি ছোলা ও ১কেজি ডাল।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি,ও দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য সামগ্রী বিতরণের উদ্দ্যোক্তা,যুক্তরাজ্য প্রবাসী,লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য,বিঅন টিভি ইউকের কর্মকর্তা আনোয়ার হোসাইন,নাজির বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হারুণ মিয়া।

উপস্থিত ছিলেন,পরিবারের সদস্য তারুন মিয়া,বিশিষ্ট মুরব্বি মাসুক মিয়া,জুয়েল আহমদ,সুমন আহমদ,তুষার, ফারুক মিয়া,আজাদ মিয়া,আবেদুর রহমান জুয়েল প্রমুখ।

সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণের শুরুতে মোনাজাত পরিচালনা করেন আহমদ নগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বদরুল আলম।