বিশ্বনাথ প্রতিনিধি:


বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ,দৈনিক গণকন্ঠ ও বিঅন টিভি ইউকের প্রতিনিধি আব্দুল কাইয়ুম দক্ষিণ সুরমা থানা প্রসাশনের সহযোগিতায় তার হারানো ফোনটি ফিরে পেয়েছেন।


২৬শে ফেব্রুয়ারি(বৃহস্পতিবার)রাতে দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর রহমান ও হারানো ফোনের তদন্তে থাকা এস আই উমর গণি রাসের ফোনটি তার হাতে হস্তান্তর করেন।


গত ৮ই ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে ফোনটি হারিয়ে(চুরি যায়।এই মর্মে দক্ষিণ সুরমা থানায় লিখিত জিডি করলে,সেটি আমলে নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বগুড়া জেলার একটি এলাকা থেকে ফোনটি উদ্ধার হয়। সেখানকার স্থানীয় থানা পুলিশের মাধ্যমে ফোনটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় পাঠানো হয়।


ফোনটি হাতে পেয়ে মো:আব্দুল কাইয়ুম দক্ষিণ সুরমা থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ও দায়িত্বের সাথে মানবিক এই কাজের প্রশংসা জানান।


তিনি আরও  বলেন,শুধু হারানো মোবাইলই উদ্ধার হয়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে।দক্ষিণ সরমা থানা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।