বিশ্বনাথ প্রতিনিধি:
দেশে ও প্রবাসে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ‘দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসা’র সদ্য অবসরগ্রহণকারী সহকারী শিক্ষক শফিকুল আলম মজুমদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে দৌলতপুর ইউনিয়ন পরিষদ মাঠে প্রিয় শিক্ষকের বিদায় লগ্নে ওই সম্মান প্রদর্শন করেন দেশে ও প্রবাসে অবস্থানরত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রবীন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শফিকুল আলম মজুমদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীন।
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খানের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হানিফ খান, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহকারী সেক্রেটারী ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসেন মামুন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আব্দুল হামিদ খান সুমেদ, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ, চাউলধনী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য আলতাব হোসেন।
বক্তব্য রাখেন দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফরিদ উদ্দিন আত্তর, আহমদ আলী ইরন, আবু তাহের মিছবাহ, মাওলানা শাহজাহান উদ্দিন, নাজমুল ইসলাম, রবিউল আওয়াল ও বর্তমান শিক্ষার্থী উম্মে খাদিজা তুল কুবরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফিজ কাওছার আহমদ, গজল পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী নজরুল খান ও স্বাগত প্রাক্তন শিক্ষার্থী সাইফুল আলম।
আলোচনা সভা শেষে দেশে ও প্রবাসে অবস্থানরত দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অতিথি দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শফিকুল আলম মজুমদারকে আর্থিক উপহার’সহ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার শিল্পী। আর শিক্ষকদের কখনও বিদায় হয় না, শুধুমাত্র একটি নির্দিস্ট সময়ে একটি প্রতিষ্ঠানে থাকা কর্মস্থলের একটি নির্দিস্ট দায়িত্ব থেখে সরে দাঁড়ান। জগৎ’কে জানার পথ প্রদর্শক শিক্ষকরা শিক্ষার্থীদেরকে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দান করেন না, সুনাগরিক হয়ে উঠতে গূরুত্বপূর্ণ অবদান রাখেন। আর একজন শিক্ষক যে নিজের কর্মগুণে মানুষের হৃদয়ে স্থান করে নিতে যে পারেন, আজকের বিদায় সংবর্ধনা এরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

0 Comments