বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথের পৌরসভার ইলামের গাঁওয়ে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ( আজ ৯ফেব্রুয়ারি) সোমবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম মিয়ার সভাপতিত্বে এবং সহাকারী শিক্ষক মঞ্জু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও খ্যাতিমান সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী মোঃ জালাল উদ্দিন।
প্রধান অতিথি জালাল উদ্দিন তাঁর বক্তব্য বলেন, এই প্রতিষ্ঠানটি জননেতা এম. ইলিয়াস আলীর হাত ধরেই ২০০২ সালো প্রতিষ্ঠাতা লাভ করেছিল। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর অত্র অঞ্চলে শিক্ষার হারের উন্নতি হয়েছে। তিনি বলেন, আগামীতে জননেত্রী তাহসিনা রুশদির লুনাকে অত্র বিদ্যালয়ে তাকে একটি সংবর্ধনা প্রদানের ব্যবস্হা করা হবে এবং সেদিন বিদ্যালয়ের সকল চাহিদা তাঁর কাছে উত্তাপন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী অত্র প্রতিষ্ঠানের ভূমি দাতা পরিবারের প্রধান ব্যক্তিত্ব আলহাজ্ব মরহুম জমির আলীর পুত্র এবং যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক তাজ আলী,
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম, উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান, শ্রমিক নেতা জাকির হোসেন মোক্তার,
স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র বর্মন।
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী মোঃ মোসাহিদ আলী, সাউথ আফ্রিকা প্রবাসী মোঃ মোসাহিদ আলী, বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মোছাঃ মৌসূমী, তাঁর স্বামী কামাল আহমদ, উপজেলা সেচ্চাসেবক দলের সহকারী সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সুহেল মিয়া, আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সূচনার পূর্বে কুরআন তিলাওয়তের মধ্য দিয়ে শুরু হয়।
পরিশেষে প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরুস্কার তুলেদেন।

0 Comments