বিশ্বনাথ প্রতিনিধি:


বিএনপির সাবেক চেয়ারপার্সন ও দেশের একাধিকবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৯ নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ সন্ধ্যা পৌরসভার ৯ নং ওয়ার্ডের আনরপুর গ্রামের শামীম আহমদ এর বাড়িতে ওয়ার্ডবাসীর আয়োজনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও পৌর কৃষক দলের যুগ্ম আহবায়ক আইন উদ্দিনের যৌথ পরিচালনায় হাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ ওসমানীনগর সিলেট ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক আহবায়ক গৌছ খাঁন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী সেবুল মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খাঁন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খা্ন, সাবেক মেয়র প্রার্থী মুমিন খাঁন মুন্না।

আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহসভাপতি আব্দুন নুর, বিলাল আহমদ, নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না সাহিন, পৌর বিএনপির সহ ত্রাণ সম্পাদক সেপু চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ফরিদ আলী, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, মহিলা দলের নেত্রী নাজমা বেগম, নুরুন্নাহার ইয়াসমিন, কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কবির মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর, বিএনপি নেতা আঃ হাকিম, জাহির আলী৷ খালিছ মিয়া, মখলিছ আলী, সিরাজ আলী, মর্তুজ আলী, আজম আলী, নিজাম উদ্দিন, ফজলু মিয়া,শাহিন মিয়া, তাজুল ইসলাম, আলা উদ্দিন প্রমুখ। 


বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত,তারেক রহমানের দীর্ঘায়ু ও এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করে মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খাঁন। এসময় ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদির লুনা আসন্ন ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন।