বিশ্বনাথ প্রতিনিধিঃ
পবিত্র ওমরা পালনে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের মক্কা মদিনায় যাচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা জজকোর্টের প্রবীণ আইনজীবী সমাজসেবক এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া।
যুক্তরাষ্ট্র থেকে আগামী ১৫ ই জানুয়ারী বৃহস্পতিবার তার্কিশ এয়ারযোগে তিনি সৌদি আরব পৌছাবেন বলে জানা গেছে। ওমরা শেষে পরিবার নিয়ে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আবারও যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত রয়েছে।
ওমরা পালনে তিনির সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন
যুক্তরাষ্ট্রে বসবাসরত তিনির স্ত্রী , পুত্র , পুত্রবধূ, কন্যা , নাতী নাতনী সহ পরিবারের সকল সদস্য।
সময় সল্পতার কারনে তিনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ পরিচিতজনদের সাথে যোগাযোগ করতে না পারায় ক্ষমাপ্রার্থী ও দুঃখ প্রকাশ করেন। সুস্হতার সহিত ওমরার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে পুনরায় নিজ গন্তব্যে যেনো ফিরতে পারেন এ জন্য সকলের দোয়া কামনা করেছেন।
পরিবারের সকল সদস্যদের নিয়ে পবিত্র ওমরা পালনের বিষয়টি যুক্তরাষ্ট্র থেকে নিশ্চিত করেছেন, আব্দুর রশীদ লাল মিয়া।

0 Comments