বিশ্বনাথ প্রতিনিধি:
সন্ধ্যা রাতে বসতঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের শরিষপুরে গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় শরিষপুর গ্রামে বসবাসকারী পৌর এলাকার মুফতিরগাঁও গ্রামের মৃত মারফত আলীর পুত্র ব্যবসায়ী সুমন মিয়ার বসতঘরে ওই চুরির ঘটনা সংগঠিত হয়। এসময় চুরের দল ব্যবসায়ীর বসত ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংঙ্কার এবং ২ ভরি রূপা লুটপাঠ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্ধ্যা রাতে সংগঠিত ওই দুর্ধর্ষ চুরির ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সময় ব্যবসায়ী সুমন মিয়ার পরিবারের লোকজন বাসায় ছিলেন না বলে জানা গেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যবসায়ী সুমন মিয়ার স্ত্রী সেলিনা বেগম বসতঘরের কলাপসিবল গেইটে তালা দিয়ে পাশের বাসায় বেড়াতে যান। ব্যবসায়ী সুমন মিয়াও এসময় নিজের কর্মস্থলেই ছিলেন। রাত ৮টার দিকে ব্যবসায়ীর স্ত্রী সেলিনা বেগম বাসায় ফিরে দেখেন কলাপসিবল গেটের ও ঘরের ভিতরে থাকা আলমারির তালা ভাঙ্গা। আর আলমারিতে থাকা নগদ ৩০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণের ও ২ ভরি রূপার অলংকার যথা স্থানে নেই। সেলিনা বেগম তাৎক্ষণিকভাবেই বিষয়টি স্বামী সুমন মিয়াকে জানান। এসময় সুমন মিয়া ‘৯৯৯’-এ কল করে আইনী সহযোগীতা চান। এসময় খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে।

0 Comments