নিজস্ব প্রতিবেদক : 


সিলেটের বিশ্বনাথে আর্তমানবতার সেবায় যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবু বক্কর সিদ্দিকীর পরিবারবর্গের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বিশ্বনাথ পুরান বাজারে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।


মনির মিয়া ময়নুলের সভাপতিত্বে ও শানুর আলীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ রুহেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী আবু বক্কর সিদ্দিকী, ফারুক মিয়া, লিলু মিয়া, আব্দুর রউফ।


বক্তারা বলেন, প্রবাসে থাকলেও নাড়ির টানে তারা সবসময় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।


সভায় কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন শরিষপুর জামে মসজিদের মুয়াজ্জিন হাজী মোঃ মুজিবুর রহমান।


এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ফরিয়াদ আহমদ বেপারি, রাকিব আলী, ইউসুফ আলী, কামাল আহমদ, বাবুল মিয়া, গৌছ উদ্দিন প্রমুখ।