Ticker

6/recent/ticker-posts

বিজ্ঞাপন

Responsive Advertisement

সিলেটে সপ্তাহব্যাপী শ্রীমন্নিত্যানন্দ প্রভুর আবির্ভাব জয়ন্তী মহোৎসবের ব্যাপক প্রস্তুতি


সিলেটে সপ্তাহব্যাপী শ্রীমন্নিত্যানন্দ প্রভুর আবির্ভাব জয়ন্তী মহোৎসবের ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

পুণ্যভূমি সিলেটে পরম দয়াল প্রেমদাতা শ্রীমন্নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ (১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) থেকে শুরু হতে যাচ্ছে বিশাল ধর্মীয় মহোৎসব। ‘শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখা’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি মাছুদিঘীরপারের নির্দিষ্ট উৎসব স্থলে অনুষ্ঠিত হবে।

আধ্যাত্মিক সুধায় সিক্ত হবে সিলেট

আট দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের প্রতিটি পর্বে পৌরহিত্য করবেন শ্রীমন্নিত্যানন্দ বংশাবতংস পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী মহারাজ। মহোৎসবের সূচীতে রয়েছে অভিষেক, বিশেষ পূজা, ধর্মসভা, ভজন কীর্তন এবং পদাবলী কীর্তনের মতো নানা আধ্যাত্মিক কর্মসূচি।

বিস্তারিত অনুষ্ঠানমালা:

 * উদ্বোধনী দিন (৩১ জানুয়ারি): উৎসবের সূচনা হবে শনিবার সকাল ১০টায় শ্রীমন্নিত্যানন্দ প্রভুর শুভ অভিষেক ও বিশেষ পূজার মধ্য দিয়ে। একই দিন সন্ধ্যা ৭টায় ‘প্রেমদাতা নিতাই চাঁদ’ শীর্ষক একটি তাৎপর্যপূর্ণ ধর্মসভা অনুষ্ঠিত হবে।

 * সাংস্কৃতিক সন্ধ্যা (০১ ফেব্রুয়ারি): রবিবার সন্ধ্যা ৭টায় দেশের বরেণ্য বেতার ও টেলিভিশন শিল্পীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশেষ ধর্মীয় ভজন সংগীতানুষ্ঠান।

 * লীলাকীর্তন (০২-০৪ ফেব্রুয়ারি): টানা তিন দিন (সোম, মঙ্গল ও বুধবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের ভক্তি রসে সিক্ত করতে লীলাকীর্তন পরিবেশন করবেন প্রখ্যাত কীর্তনীয়া শ্রী সুধারানী গোস্বামী।

 * শ্রীমদ্ভগবত পাঠ (০৫-০৬ ফেব্রুয়ারি): বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবত পাঠের বিশেষ সেশনে আলোচনা রাখবেন স্বয়ং পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী মহারাজ।

 * সমাপনী ও মহাপ্রসাদ বিতরণ (০৭ ফেব্রুয়ারি): উৎসবের শেষ দিন শনিবার মধ্যাহ্নে অনুষ্ঠিত হবে অত্যন্ত পবিত্র ‘চৌষট্টি মহান্তের ভোগারাধনা’ এবং এরপরই উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

ভক্তবৃন্দের উপস্থিতি প্রার্থনা

আয়োজক কমিটির সভাপতি শ্রী শিশির রায় এবং সাধারণ সম্পাদক শ্রী দেবদাস রায় এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, শ্রী গৌরগোবিন্দ পাদপদ্মাগতপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতিতে এই মধুমঙ্গল অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সার্থক হয়ে উঠবে। উৎসবকে ঘিরে ইতিমধ্যে মাছুদিঘীরপার এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে।

উল্লেখ্য যে, বিশেষ প্রয়োজনে আয়োজক কর্তৃপক্ষ অনুষ্ঠান সূচীতে যেকোনো পরিমার্জন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন।


Post a Comment

0 Comments