বিশ্বনাথ প্রতিনিধিঃ


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে এবং নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও রিক্সা শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিশ্বনাথ পৌরশহরে এক র‍্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার উপদেষ্টা প্রফেসর আব্দুল হান্নান,পৌরসভার শ্রমিক কল্যাণের সভাপতি শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে উপজেলা সভাপতি এইচ এম মুহাম্মদ আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান জননেতা নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌরসভা শ্রমিক কল্যাণের উপদেষ্টা এইচ এম আখতার ফারুক,উপদেষ্টা মাস্টার ইমাদ উদ্দিন, সাবেক উপজেলা সভাপতি জাহেদুর রহমান,এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি মমতাজ উদ্দিন, আহমেদ তামিম,পৌরসভার সেক্রেটারি আরাফাত আলী,সহ সভাপতি কামরুল ইসলাম দুলাল, আব্দুল মজিদ মেম্বার,ডাঃ কাওছার আহমদ, ফরিদ উদ্দিন ,সি এন জি উপজেলা স্টেন্ডের সভাপতি লিয়াকত আলী,শ্রমিক নেতা আব্দুর রহমান,রুহুল আমীন,গিয়াসউদ্দিন,সুমন আহমদ,হুসাইন আহমদ ইব্রাহিম আলী, আরমান আলী,প্রমুখ।