সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে’র বড় ভাই এবং বিশ্বনাথ পৌরসভার কাউপুর গ্রাম নিবাসী ও নতুন বাজারের ‘মেসার্স মানিক এন্ড বাদ্রার্স’র সত্ত্বাধিকারী ফনি লাল দে (ফনি বাবু) আর নেই।

তিনি শনিবার (৫ এপ্রিল) সকাল ৯.২৫ মিনিটে সিলেটস্থ নিজ বাসায় মৃত্যুবরণ (পরলোকগমন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, নাতি-নাতনী’সহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন। একই দিন দুপুর ২টার দিকে নিজ বাড়িতেই তাঁর অন্তুষ্টিক্রিয়া (দাহ) সম্পন্ন হয়।


বিশ্বনাথ পুরাণ বাজারের প্রবীন ব্যবসায়ী ও সাদা মনের মানুষ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফনি লাল দে (ফনি বাবু)’র মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু,  বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব শ্রীশ্রী শনি বাড়ি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব, উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব, সহ সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাশেন্দ্র দাশ রাজিব প্রমুখ নেতৃবৃন্দ।